
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬ বাসের সংঘর্ষে পুলিশসহ নিহত ২, আহত ২০ গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয়টি বাসের ভয়াবহ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, খুলনাগামী আরমান পরিবহনের একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় যাত্রীদের উদ্ধার কার্যক্রম চলাকালে আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকার এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘটে যাওয়া এই সিরিজ দুর্ঘটনায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী ঘটনাস্থলেই প্রাণ হারান।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...