
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে যোগ দিলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, জাইমা রহমানসহ দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। দর্শনার্থীদের অনেকেই হাতে ও মাথায় জাতীয় পতাকা ধারণ করে উৎসবমুখর পরিবেশে উদযাপনে অংশ নেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...