
সীমান্ত টিভি নিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। আজ (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
কাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, রাত সোয়া ২টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। সর্বোচ্চ প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বাড়ির রান্নাঘর পুড়ে গেছে, তবে কেউ আহত হয়নি।
এদিকে স্থানীয়রা ও অনলাইন প্ল্যাটফর্মে কাফির সমর্থকরা এই আগুন লাগার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা দরকার।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...