
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে জামায়াতের আরও চারজন ও বিএনপির একজন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের ওপর মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
আবেদনকারী প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনে মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ-1 আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগে বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের আরও কয়েকজন প্রার্থী পৃথকভাবে নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটপত্র রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী ‘নির্বাচনী’ আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য বিষয় এই বেঞ্চে গ্রহণ ও শুনানি করা হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান