
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী কমিশন নির্দেশনা দেবে, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন সিইসি।
আইনের প্রতি অনীহাকে দেশের বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় আমরা এই অবস্থায় পড়েছি। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো সংকট মোকাবিলার মানসিকতা থাকতে হবে। ভোট বাক্স দখলের পর মাঠে গিয়ে লাভ হবে না; দায়িত্ব পালনে সততা ও সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...