
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনসংক্রান্ত কার্যক্রম মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলো থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর তথ্য পরিবর্তন আর স্থানীয় পর্যায়ে নয়; এখন থেকে এসব আবেদন সরাসরি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রক্রিয়াকরণ করা হবে। তবে সাধারণ কারেকশন বা ফিল্ড-লেভেলের অন্যান্য সংশোধন কার্যক্রম আগের মতোই মাঠ পর্যায়ের অফিসেই থাকবে।
হুমায়ুন কবীর বলেন, সাম্প্রতিক সময়ে এনআইডি তথ্য পরিবর্তনের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে বা অপরাধমূলক প্রয়োজনে বয়সসহ গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের চেষ্টা লক্ষ্য করা গেছে। ডাটাবেজের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপব্যবহার রোধে পুরো সংশোধন ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...