
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ধরনের ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই’। এ বিষয়ে ভারতে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম জিটিও-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জিটিওর বরাত দিয়ে সাক্ষাৎকারটি প্রকাশ করে।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে। তবে বাস্তবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে ড. ইউনূস জানান, এ সিদ্ধান্তে তিনি প্রথমে বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, আমি অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব।
ড. মুহাম্মদ ইউনূসের মতে, বর্তমান সরকারের দায়িত্ব পালনের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক ধারা সুসংহত করা এবং দেশের মানুষের অধিকার সুরক্ষিত করা।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...