
(সীমান্ত টিভি প্রতিবেদক) অবৈধ ভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আগরতলা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) ত্রিপুরার স্থানীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমসহ কয়েকটি গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের গণমাধ্যম বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলওয়ে পুলিশ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় । এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতরা হলেন দেবানন্দ দাস (৫৭), শেফালী দাস (৫১), যশমি দাস (১৮), গোলাপী দাস (২১), রুবেল দাস (২৮) ও রানী দাস (২৩) নামে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিদের সকলের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস দাস। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন।
আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। শনিবার গ্রেফতারকৃত ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড় বার্তা
মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড়...
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের...
ইসরায়েলের তেল ও গ্যাস খাতে ইরানের হামলা
ইসরায়েলের তেল ও গ্যাস খাতে ইরানের...
ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত...
আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসলেন...
আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতার...