
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসিতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্কনীতির অগ্রগতি, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সমর্থন আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে, ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে একটি আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তি নিয়ে গঠনমূলক অগ্রগতির কথা তুলে ধরা হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ