
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে, এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও গণমাধ্যমে প্রচার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, প্রচারিত ভিডিওটিতে দেখা যাচ্ছে যে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। তবে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, “জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও এডিটকৃত ভিডিও ছড়াচ্ছে। দেশের জনগণ, দলের নেতাকর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের ভুয়া ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন...
দেশ গঠনে দোষারোপের রাজনীতি নয়, তরুণদের পরামর্শ চান...
দেশ গঠনে দোষারোপের রাজনীতি নয়, তরুণদের...