
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কখনোই অনুগত বিরোধী দল হিসেবে কাজ করবে না। তবে শুধু বিরোধিতার জন্য বিরোধিতাও তাদের রাজনীতি নয়। সরকারের যেসব উদ্যোগ জনগণের কল্যাণে হবে, সেগুলোতে সমর্থন দেওয়া হবে, আর কোনো অন্যায় বা অনিয়ম হলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হল-এ মহানগর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল জামায়াত গ্রহণ করেছে—খুশি বা অখুশি যাই হোক না কেন। অতীতের মতো নির্বাচন মানি না—এই রাজনৈতিক সংস্কৃতিতে জামায়াত আর ফিরে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অন্ধ বিরোধিতার কারণে অতীতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াত সেই পথে হাঁটতে চায় না। যেটা সঠিক ও দেশবাসীর জন্য উপকারী, সেটির পক্ষে অবস্থান নেবে দলটি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি অপরাধ, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা যায়, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে এর দায় সবাইকে বহন করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
রমজানের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, এই পবিত্র মাসেই কোরআন নাজিল হয়েছে, যা কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা।
এছাড়া দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পরিকল্পিতভাবে জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুততর হবে।
সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী প্রতিনিধি ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...