
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। তাঁদের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠতে পারে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে উন্নয়নে এগিয়ে নিতে শ্রমিক-মালিকের একতাবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ড. ইউনূস বলেন, পোশাক শিল্প, কৃষি, নির্মাণ, প্রযুক্তি ও পরিবহন প্রতিটি খাতে শ্রমিকের নিষ্ঠা এবং মালিকের দূরদর্শিতা একসঙ্গে কাজ করছে উন্নয়নের চাকা সচল রাখতে। এই ধারাবাহিকতা বজায় থাকলে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি ১৮৮৬ সালের হে মার্কেট আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, মে দিবস কেবল অতীতের স্মরণ নয়, বরং এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা আদায়ের প্রতীক। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকল শহিদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু তাদের অধিকার নয়, বরং শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্যও অপরিহার্য।
বাণীর শেষ অংশে তিনি মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন এবং শ্রমিক-মালিক ঐক্য অটুট রাখার আহ্বান জানান। তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ