
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে। মানুষের কাছে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব।”
গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে বদরুদ্দীন উমরের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বদরুদ্দীন উমরের সঙ্গে তার খুব বেশি মেলামেশা না হলেও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ ও সংগ্রামের সঙ্গে কখনো আপস করেননি। নতুন প্রজন্ম তার কাছ থেকে কতটুকু শিখতে পেরেছে—তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
শোকসভার শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত পরিবেশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “বদরুদ্দীন উমর অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন নিরলস কর্মী, ভয় তাকে কখনো স্পর্শ করেনি।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশকে রক্ষা ও উদ্ধার করতে হলে সেই সামাজিক ও রাজনৈতিক শক্তি তৈরি করতে হবে, যার কথা উমর বারবার বলেছেন। আগামী দিনের যাত্রায় তিনি আমাদের অনিবার্য সঙ্গী হয়ে থাকবেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উমরের মতো মানুষ আবার কবে আসবেন জানি না। তবে চাই, আমাদের নেতৃত্বে তার গুণাবলির বিকাশ হোক।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “বাহাত্তর-পঁচাত্তর সালে দোর্দণ্ড ত্রাসের শাসনের সময় উমর একাই আওয়ামী শাসনের কর্তৃত্ববাদী চেহারা উন্মোচন করেছিলেন। তার লেখা ও কাজ দীর্ঘদিন ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...