
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।
পোস্টে নাসিরুদ্দীন পাটোয়ারী লিখেছেন, “অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ। আমি আমার আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের অপ্রয়োজনীয় অশান্তি আর তৈরি করা হবে না।”
এর আগে রোববার সকালে বিএনপির রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করেন। এই ঘটনার জেরে আশরাফুল ইসলামকে শোকজ করে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলের অনুমতি ছাড়া স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার কারণ দর্শিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসিরুদ্দীন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
এছাড়া নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে আরও মিথ্যা, মানহানিকর বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে মামলায়।
এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালত মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে নাসিরুদ্দীন পাটোয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান