
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রায় আট বছর পর আবারও একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ একত্রিত করে পুনর্গঠন করা হয়েছে। নতুন কাঠামোয় এটি পুনরায় ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামেই কার্যক্রম চালাবে।
২০১৭ সালের জানুয়ারিতে প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। বিভক্তির পর ‘জননিরাপত্তা বিভাগ’-এর অধীনে পুলিশ অধিদফতর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) অন্তর্ভুক্ত ছিল।
অন্যদিকে, ‘সুরক্ষা সেবা বিভাগ’-এর অধীনে ছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বয় আনতে এবং জনসেবা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবারও একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান