
(সিমান্ত টিভি প্রতিবেদক) আলোচিত ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।
ডিবির মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান জানান, আলোচিত ছাগলকাণ্ডে জড়িত মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি। তবে তাদের কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি ডিবি। যদিও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত বছর কোরবানির ঈদের সময় মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। এরপর প্রথমে ওএসডি পরে অবসর প্রদান করা হয় মতিউর রহমানকে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আদালত থেকে মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে ।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...