
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব ও উপকূলীয় শহর হাইফায় আঘাত হেনেছে, এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতের এই হামলায় বহু বাসাবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হাইফায় একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
হাইফায় উদ্ধার অভিযানে থাকা জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছেন। তেল আবিবের বিভিন্ন এলাকায় ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তেল আবিব ও জেরুজালেমের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতি দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
ইরানের রেভ্যুলুশনারি গার্ডস দাবি করেছে, এবার তারা এমন কৌশল ব্যবহার করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গুলিকে নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত করে দেয়। ফলে হামলায় ‘সর্বোচ্চ সাফল্য’ এসেছে বলে জানায় তেহরান।
তারা আরও জানায়, ইসরায়েলের দ্বারা ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার জবাবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। সোমবার ভোর পর্যন্ত ইরানের মিসাইল হামলা ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে, বলে জানা গেছে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...