
সীমান্ত টিভি নিউজ ডেস্ক; ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে আগ্রহ বাড়ছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এখন পর্যন্ত ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত এই মনোনয়ন সংগ্রহকারীদের সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, প্রতিদিনই নতুন প্রার্থীরা মনোনয়নপত্র নিচ্ছেন এবং আগ্রহ ক্রমেই বাড়ছে। সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে আগামী ২১ এপ্রিল।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ২৬ এপ্রিল আপিল করার সুযোগ থাকবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত ও তাদের জোট পাবে ১৩টি আসন। এছাড়া ছয় স্বতন্ত্র প্রার্থীর একটি জোট একটি আসন পাবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কোনো জোটে অংশ নিচ্ছেন না।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...