
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশে আসন্ন নির্বাচনে আর কোনো ধরনের পাতানো ভোট হবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায় ও ইনসাফের নীতিতে অটল এবং কমিশনের কার্যক্রমে সবাই ন্যায্য বিচার পাবেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় চত্বরে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি।
এ সময় তিনি জানান, যেসব প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন সম্পূর্ণভাবে আইন ও বিধি অনুসরণ করে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়াই হবে খোলামেলা ও নিরপেক্ষ। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে আইনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো প্রকার পক্ষপাত বা অনিয়মের সুযোগ থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান