
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়ম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা, শৃঙ্খলা বজায় রাখা, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশের নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীদের উপস্থিতির স্বাক্ষর দেওয়ার সময় সঠিক বিষয় উল্লেখ করা বাধ্যতামূলক। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হলে তা স্পষ্টভাবে লাল কালিতে উল্লেখ করতে হবে এবং প্রত্যবেক্ষককে সেখানে স্বাক্ষর করতে হবে। এ ক্ষেত্রে কোনো ভুলের কারণে ফলাফলে সমস্যা হলে সংশ্লিষ্ট প্রত্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা নিজ আসন ত্যাগ করতে পারবে না এবং কোনো প্রশ্ন থাকলে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কক্ষ প্রত্যবেক্ষক তার কাছে যান। বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না।
কক্ষ প্রত্যবেক্ষকদের জন্যও রয়েছে কঠোর নির্দেশনা। তারা হল সুপারের অনুমতি ছাড়া কক্ষ ত্যাগ করতে পারবেন না এবং পরীক্ষার সময় সব পরীক্ষার্থীর ওপর সতর্ক নজর রাখতে হবে। পরীক্ষার্থীদের সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো ধরনের কথা বলা বা যোগাযোগ করা নিষিদ্ধ।
এছাড়া, পরীক্ষা শেষে প্রত্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে যেন কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে কক্ষ ত্যাগ না করে। সব উত্তরপত্র সংগ্রহ করে স্বাক্ষরপত্রের সঙ্গে মিলিয়ে দেখা বাধ্যতামূলক।
পূর্ণাঙ্গ নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...