
শাহাবউদ্দিন আহমেদ প্রতিবেদক আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে অবস্থিত হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক ২০২৫ আগামী ১০ আগস্ট শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) সকালে খরমপুর মাজার শরীফের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ওরশ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি জিএম রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মিন্টু খাদেম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওরশে লাখো ভক্ত-অনুরাগীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন থাকবে পুরো এলাকাজুড়ে। মাজার চত্বরে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা, এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতিও নেওয়া হয়েছে যেকোনো ধরনের অপরাধ দমন করতে।
এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকগণ বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, তাকদীর খান খাদেম, কামরুল হাসান খাদেম, শাকির উদ্দিন খাদেম, ইলমান উদ্দিন খাদেম ও কাজী রুপম খাদেম।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আগামী ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে মাজার শরীফে অনুষ্ঠিত হবে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...