
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। বুধবার এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নির্ধারণকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে। এতে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। শিয়া মুসলিমদের কাছে মাশহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় নগরী, যেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার সকালে হামলার শিকার হয়ে নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। তিনি প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ নেতৃত্বে ইরানের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক কৌশলে বড় ধরনের প্রভাব পড়েছিল।
খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। জানা গেছে, মৃত্যুর আগে তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর মাজারের নিকটে সমাহিত করা হয়। সেই ইচ্ছা অনুযায়ীই তার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ফার্স নিউজ।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...