
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার নির্ধারিত তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব এবং তার সামগ্রিক শারীরিক অবস্থার কারণে তৃতীয়বারের মতো যাত্রার সময়সূচি পেছানো হলো।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, ম্যাডামের লন্ডন যাত্রা স্থগিত হয়েছে। নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে সুবিধাজনক যেকোনো দিনই উনাকে নেওয়া হবে।
বিএনপির এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে একই রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বের পাশাপাশি, ফ্লাইটে নেওয়ার জন্য তাঁর অবস্থা পর্যাপ্তভাবে উপযুক্ত কি না, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে।
দলীয় একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, তা ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সেটি ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করতে পারে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...