
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ মে) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার বিষয়ে আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান অব্যাহত আছে। আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
জানা যায়, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর ররিববার (৪ মে) রাত থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে দু’জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ির চালকের ভাষ্য মতে, পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা, চাচার বিরুদ্ধে...
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা,...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...