
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী জুলাই পদযাত্রা কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ পৌর পার্কে এক পদযাত্রায় অংশ নেওয়ার কথা ছিল। তবে তাদের আগমন ঠেকাতেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...