
জয় শাহীন: ১৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় রাজধানী বিজয়নগরের একটি তিন তারকা হোটেলে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে নিরপেক্ষ সম্পাদক ও প্রকাশক সবুজ মুন্সিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিশিষ্ট বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজ’র হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সবুজ মুন্সি।
বিটিসিএল-এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় জাদুশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ, কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার প্রোগ্রাম অ্যাডভাইজার তাশরিক আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খান, ম্যারেজ সলিউশন বিডি’র ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন শুভ, মোটিভেশনাল স্পিকার চন্দা মেহজাবিন, এবিএম সিদ্দিক শাওনসহ দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ।
সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে দৈনিক নিরপেক্ষর সম্পাদক ও প্রকাশক সবুজ মুন্সি বলেন,
“এই সম্মাননা আমার একার নয়; এটি নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমার দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতি। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে নিরপেক্ষ গণমাধ্যম চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজ, নেতৃত্ব, গণমাধ্যম ও মানবিক মূল্যবোধে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বদের স্বীকৃতি দিতেই প্রতিবছর গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আয়োজক কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর আরকে রিপন বলেন,
“সবুজ মুন্সি সাহেবের নিরপেক্ষতা, সততা ও পেশাদার সাংবাদিকতা আমাদের এই সম্মাননা প্রদানের প্রধান অনুপ্রেরণা।”
অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পল কাপুরের গুরুত্বপূর্ণ...
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পল...
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন...
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ...
নির্বাচনের ফল চ্যালেঞ্জ: জামায়াতের ৪, বিএনপির ১ প্রার্থী...
নির্বাচনের ফল চ্যালেঞ্জ: জামায়াতের ৪, বিএনপির...
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩...