
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, সাবেক সচিব মনিরুজ্জামান।
গত ২৩ মার্চ ঐকমত্য কমিশনে সংস্কারের মতামত জমা দেওয়ার পর আজ এ বৈঠক হচ্ছে। এর আগে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ