
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়টি।
গতকাল সোমবার (২১ এপ্রিল) এই মামলা দায়ের করা হয়েছে বলে একটি কমিউনিটি বার্তায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সভাপতি অ্যালান গার্বার। খবর আল জাজিরার।
বিবৃতিতে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, আমরা তহবিল স্থগিত করার জন্য একটি মামলা দায়ের করেছি, কারণ এটি বেআইনি এবং সরকারের কর্তৃত্বের বাইরে। গত সপ্তাহে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের অংশ হিসেবে ২.২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করা হয়েছে। যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি।
অ্যালান গার্বার আরও বলেন, সরকারের তহবিল হ্রাসের কারণে, গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং আহত সেনাদের ব্যথা উপশম করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত রয়েছে।
জানা গেছে, ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালতে দায়ের করা মামলাটিতে প্রশাসনের বিরুদ্ধে প্রথম সংশোধনী এবং অন্যান্য ফেডারেল আইন ও প্রবিধান লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। ৫১ পৃষ্ঠার অভিযোগটি ম্যাসাচুসেটসের একজন ফেডারেল বিচারককে রাষ্ট্রপতির “স্থির আদেশ”কে অসাংবিধানিক ঘোষণা করতে এবং সরকারকে ফেডারেল তহবিল সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিতে বলে।
হার্ভার্ডের মামলায় উল্লিখিত মার্কিন সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে লড়াই চলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, অ্যাকাডেমিক কর্মসূচির ওপর সরকারের নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তার জন্য চাপ সৃষ্টির করার অংশ হিসেবে ওই তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...