
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় সংসদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম এর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের একাংশ ৩ জানুয়ারি (শনিবার) দুপুর ২ টায় বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ও দোয়া করেন ।
এসময় উপস্থিত চিকিৎসক ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাবেক ঢামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নোমান আজিজি বর্তমান ঢামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা , ঢামেক ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাশেমী রাফসান , সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

স্মৃতিচারণে ডা. বেলাল হোসেন নাজিম বলেন, “বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, আপোষহীন নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে অবিচল ব্যক্তিত্ব এদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের অনুপ্রেরণা হয়ে থাকবে , তাঁর নেতৃত্বেই বিএনপি হয়ে উঠেছে দেশের আপামর জনসাধারণের দল , মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান জাতি উপজাতি নারী পুরুষ সকল মত পথের আশ্রয়স্থল । বিএনপির কোন বিষয়ে আড়ম্বর নেই,লোক দেখানোর মোহ নেই, নেই কোন কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা, মায়ের চোখে সন্তান যেমন বেগম খালেদা জিয়া সে চোখেই দেখেছেন দেশের প্রতিটি মানুষকে । সন্তানের স্বাস্থ্য , শিক্ষা , নিজের পায়ে দাঁড়ানো , যোগ্য থেকে যোগ্যতর করে গড়ে তোলার স্বপ্ন যেমন প্রতিটি মায়ের চোখে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য সে চেষ্টাই করে গেছেন আমৃত্যু
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. নয়ন ,ডা. রোমেল , ডা. আজমল , ডা. রনি , ডা. আরেফিন , ডা. নিশাত , ডা. মুবিন , ডা. জামান , ডা. খালিদ, ডা. সজিব , ডা. সাজিদ , ডা. মাহমুদ নবী ,ডা. পলাশ , ডা. রায়হান , ডা. আজহার , ডা. নীরব, ডা. অয়ন , ডা. আরাবি সহ আরও অনেক চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ ।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারের ভালো কাজে পাশে থাকব, অন্যায় হলে রুখে...
সরকারের ভালো কাজে পাশে থাকব, অন্যায়...
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য...
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক...
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না...
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে...
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর...
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন...