
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় এ সংলাপ।
সংলাপের উদ্বোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগিয়ে যেতে চায়। আমাদের মূল লক্ষ্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব, আর এটি সফল করতে সবার সহযোগিতা জরুরি।
সিইসি আরও বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিশেষ করে নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সতর্ক করে বলেন, পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকেন এ বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...