
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। ইসির নিয়ম অনুযায়ী, পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমা দেওয়া নিবন্ধিত দলগুলোর জন্য বাধ্যতামূলক হলেও এবার ব্যতিক্রম হিসেবে আওয়ামী লীগের কাছে এমন কোনো হিসাব চাওয়া হয়নি।
ইসি সূত্র জানায়, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামি দলসহ অনেক দল এখনো নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দেয়নি। এ বিষয়ে ইসি জানিয়েছে, কোনো দল চাইলে আবেদন করে সময়সীমা বৃদ্ধির সুযোগ নিতে পারবে।
এর আগে, ৭ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ সংবাদমাধ্যমকে জানান, নিবন্ধিত দলগুলোকে চিঠির মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত থাকায় দলটির কাছে কোনো চিঠি পাঠানো হয়নি।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই বার্ষিক হিসাব জমা দেওয়ার বিধান চালু রেখেছে নির্বাচন কমিশন। এতে দলগুলোর প্রকৃত আয়, ব্যয় এবং অনুদানের উৎস সম্পর্কে তথ্য জানা সম্ভব হয়, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...