
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ রবিবার সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।
আজ সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় দেশি ও বিদেশি সম্পদের হিসাব গোপন করা হলে তা অন্যায় বলে গণ্য হবে। এছাড়া, যে সমস্ত প্রার্থীর অনাপার্জিত সম্পদ থাকবে, তাদের বিরুদ্ধেও দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় সংস্থাটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. মোমেন ২০০৮ সালের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি জানান, সেসময় শেখ হাসিনার হলফনামায় ৫.২১ একর কৃষি সম্পত্তি দেখানো হলেও, দুদকের অনুসন্ধানে ২৯ একর সম্পত্তির সন্ধান পাওয়া যায়। যদিও দুদক তখন তদন্ত করে এই বিষয়টি বের করেছিল, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ