
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অপতথ্যের অপব্যবহার রোধে সমন্বিত সেল গঠন করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা, এবং বাংলাদেশ নির্বাচন কমিশনও এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।
সিইসি বলেন, ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। তিনি আরও জানান, “এটি প্রতিরোধে একটি সেন্ট্রাল সেল করা হবে, যার মাধ্যমে কার্যকর সমাধান পাওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, অপতথ্য প্রতিরোধে কারা এবং কীভাবে কাজ করবে তা নির্ধারণ জরুরি, পাশাপাশি দুর্গম এলাকায় এটি মোকাবিলার জন্য বিশেষ পরিকল্পনাও নিতে হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ