
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন। বুধবার সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ–এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরসূচি অনুযায়ী, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির–এর সঙ্গেও তার পৃথক বৈঠকের কথা রয়েছে। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর হিসেবে দেখা হচ্ছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর–এর সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও রয়েছে তার।
এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো–প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।


মন্তব্য লিখুন
আরও খবর
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন...
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ...
নির্বাচনের ফল চ্যালেঞ্জ: জামায়াতের ৪, বিএনপির ১ প্রার্থী...
নির্বাচনের ফল চ্যালেঞ্জ: জামায়াতের ৪, বিএনপির...
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩...
মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টি...
মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর...
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয়...
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০...