
শাহীন আলম জয়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার সন্তান আব্দুর রহমান সানি। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ‘আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...