
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত প্রায় ৪৭ হাজার বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। ইসির প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসি জানিয়েছে, বর্তমানে ৯টি দেশে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। এসব দেশ থেকে এখন পর্যন্ত ৪৬ হাজার ৯৮২টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে অনুমোদিত হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ূন কবীর জানান, আগামী ১৫ জুলাই জাপানে ভোটার নিবন্ধন শুরু হবে। দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রেও শিগগিরই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে উপজেলা নির্বাচন অফিসে তদন্তাধীন রয়েছে ২২ হাজার ৫৭৫টি আবেদন, যাচাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে ২০ হাজার ২৬৬টি। আরও ৪৯৫টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আর বিভিন্ন অনিয়মজনিত কারণে বাতিল করা হয়েছে ৩ হাজার ৬৪৬টি আবেদন।
আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ হাজার ৫৬২টি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। বিপরীতে, সবচেয়ে কম আবেদন জমা পড়েছে অস্ট্রেলিয়া থেকে মাত্র ১৫৩টি। ইসি জানায়, এনআইডি কার্যক্রম সহজ করতে প্রবাসস্থ বাংলাদেশ দূতাবাসগুলোর সহায়তায় তথ্য সংগ্রহ, ছবি ও আঙুলের ছাপ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে প্রবাসী বাংলাদেশিরা সহজে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন এবং নাগরিক সুবিধা ভোগ করতে পারেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...