
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলের লাগাতার বর্বর হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি। এর মধ্যে দেইর আল-বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় ৩ জন নিহত হন।
ফলস্বরূপ, অবরুদ্ধ গাজায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ জন ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছেন না। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...