
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।”
ড. আসিফ নজরুল আরও বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার নিজেরাই করেছি, কোনো সহযোগিতা ছাড়াই। আগামীকাল আমরা অনলাইন জামিননামা (বেইল বন্ড) চালু করতে যাচ্ছি। বর্তমানে একজন আসামির জামিনের আদেশ থেকে মুক্তি পাওয়া পর্যন্ত ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যার অনেক জায়গায় হয়রানি ও অর্থ ব্যয়ের সুযোগ থাকে। নতুন এই ডিজিটাল ব্যবস্থায় আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে একটি ক্লিকেই। এটি সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি প্রকল্প, কোনো বাইরের সহায়তা ছাড়াই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান