
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটসহ কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।
শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দূতাবাসকে ফোনের মাধ্যমে এ বিশেষ নির্দেশনা জানায়। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, এতদিন বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের বাসভবনে রাষ্ট্রপতির ছবি প্রদর্শিত থাকত। নতুন নির্দেশনায় তাৎক্ষণিকভাবে সব ছবি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রক্রিয়া তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নিরাপদে সরানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আর রাষ্ট্রপতি বা সরকারপ্রধানের ছবি প্রদর্শিত হবে না।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...