
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ, রক্তপাত ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।
সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আবারও জনগণের সেবা করার সুযোগ পাওয়ার জন্য।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি নির্বাচিত হতে পারেন, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবেন। এর মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
আগামী নির্বাচনে ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে সমর্থন চেয়ে মির্জা ফখরুল বলেন, অতীতের মতো এবারও যেন তারা তাকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান