
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মাদক ও সাইবার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
সোমবার ঢাকার সিআইডি সদর দপ্তরে আয়োজিত জানুয়ারি–মার্চ ২০২৬ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব। তিনি বলেন, যৌথ উদ্যোগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সফল জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসাও পেয়েছে।
তিনি আরও বলেন, সিআইডি দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার শীর্ষ সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংস্থাটির সদস্যদের পেশাগত দক্ষতা, আইনগত ক্ষমতা ও দায়িত্ববোধ বিচার ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আইজিপি সবাইকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ দক্ষতা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে বলেন, তদন্ত কার্যক্রমে গতি, মান এবং সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তদন্ত কর্মকর্তাদেরও নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
পুলিশের নৈতিকতা ও সততা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনিয়মে জড়িয়ে পড়লে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়। তাই পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।
অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য রেসপন্স টিম সবসময় প্রস্তুত রাখার নির্দেশ দেন আইজিপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, দুই দিনব্যাপী সম্মেলনে জেলা, বিশেষায়িত ইউনিট ও সদর দপ্তরের কার্যক্রম, সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। আলোচনার ভিত্তিতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী তিন মাসে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী সফল হয়েছে, যার অন্যতম উদাহরণ সফল জাতীয় নির্বাচন আয়োজন। অতীতের চ্যালেঞ্জ পেরিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভায় ক্রাইম সিন ব্যবস্থাপনায় কুইক রেসপন্স টিম গঠন এবং বিজ্ঞানভিত্তিক তদন্ত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। শেষে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাহসিকতা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
এতে সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং জেলা ইউনিটগুলোর কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ার ঐতিহ্যবাহী খাবার খেলেন প্রধানমন্ত্রী
বগুড়ার ঐতিহ্যবাহী খাবার খেলেন প্রধানমন্ত্রী
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ...
ইসরায়েলকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
ইসরায়েলকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী