
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৪ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটেছে, তাতে আমি হতাশ। ভাই তো চাইলে সহজেই বলতে পারতেন, এটা আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয় নয়, কিন্তু তিনি তা করেননি।
তিনি আরও লিখেছেন, আমাদের নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও এর বাইরেও অতিরিক্ত অনেক দায়িত্ব পালন করতে হয়। ছাত্রদের যেকোনো সমস্যা, যৌক্তিক দাবি কিংবা আন্দোলনের সমাধানে সবসময় আন্তরিক থাকার চেষ্টা করি। এমনকি অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতুবন্ধনের ভূমিকা পালন করি, সমঝোতার চেষ্টা করি।
আসিফ মাহমুদ জানান, আজকের সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটি সরাসরি আমার অফিসিয়াল দায়িত্বের মধ্যে না পড়লেও দায়বদ্ধতার জায়গা থেকে আমি উদ্যোগ নিয়েছি।
এর আগে, বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে কথা বলার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারেন। ঘটনার পর তিনি কথা না শেষ করেই স্থান ত্যাগ করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...