
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মেট্রো রেল স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথসহ ট্রেনের অভ্যন্তরে পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের ভিডিও ধারণ, ছবি তোলা কিংবা সেসব প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিশেষভাবে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের উদ্দেশ্যে শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং, ব্যক্তিগত বা বাণিজ্যিক শুটিং ও ফটোগ্রাফির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ এসব কর্মকাণ্ডে জড়িত হলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো রেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে হলে অবশ্যই ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আগেই আবেদন করে অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক।
যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...