
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দৈনিক নিরপেক্ষ’র সাংবাদিক জয় শাহীন, দৈনিক যুগান্তরের আদনান যুবায়ের শাওন, দৈনিক জাগরণী’র শাহারিয়া সহ কয়েকজন গণমাধ্যমকর্মী।
জানা যায়, ৭ই মার্চ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য শাহবাগ এলাকায় লাইভ করছিলেন সাংবাদিকরা। এ সময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধাওয়া করতে করতে সাংবাদিকদের শাহবাগ থানার ভেতরে নিয়ে যায়।
ঘটনায় জয় শাহীন ছাড়াও দৈনিক যুগান্তরের এক সাংবাদিকসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।
পরে শাহবাগ জোনের ডিসি মাসুদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিসি মাসুদ বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহ সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান