
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনে করেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন। তিনি সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো সমন্বয় না করে বা ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে নির্বাচনে সংঘাত বা অচলাবস্থার আশঙ্কা থেকেই যায়।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের প্রথম ধাপের সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করা। যেকোনো ঝড়, বাধা বা প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব।”
সিইসির মতে, নির্বাচন প্রক্রিয়া সফল করতে রাজনৈতিক দলগুলোর নৈতিক ও কার্যকর সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন, সংলাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী আচরণবিধি যেন সবার মাধ্যমে যথাযথভাবে প্রতিপালিত হয়। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের ও কর্মীদের আচরণবিধি মানতে উদ্বুদ্ধ করলে নির্বাচন কমিশনের কাজ সহজ হয়ে যায়।
সিইসি জানান, জাতীয় নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসা একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার জন্য তিনি দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...