
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। পাশাপাশি, গণমাধ্যমের অব্যাহত সমর্থন কমিশনের কাজকে আরও গতিশীল করেছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দ্রুততম সময়ে জমা দেওয়ার নির্দেশ দেন।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান