
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের অনন্য কণ্ঠস্বর। তার সুমধুর কণ্ঠে লালন গীতি শুধু সংগীতের সৌন্দর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বার্তা হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।
তারা আরও বলেন, তার মৃত্যুতে জাতি এক অসাধারণ গুণী শিল্পীকে হারাল। বাংলা সংগীতে এই অপূরণীয় শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিএনপি নেতারা ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতাদের প্রতিও তারা সমবেদনা প্রকাশ করেন।
শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...