
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে তাদের সব অপচেষ্টা নস্যাৎ করে দেশের জনগণই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
তিনি বলেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিন্তু মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে—ইনশাআল্লাহ।
মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আমরা ডিসেম্বর মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এজন্য এদিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। এদিন সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের।
সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।


মন্তব্য লিখুন
আরও খবর
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...