
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন জানান, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকায় পৌঁছেছে।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দর এলাকায় ভিড় করেন। অনেকেই নির্ধারিত সময়ের আগেই বাইরে সড়কে অবস্থান নেন খালেদা জিয়াকে এক নজর দেখার আশায়। খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন। সেখানে লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজ উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান, যা তাকে লন্ডনে নেওয়ার পাশাপাশি আবার দেশে ফিরিয়ে আনে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...