
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যরাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, এই হামলায় আহত হয়েছেন আরও ৪৬ জন। খবর ডনের।
পাকিস্তানি সামরিক মুখপাত্র জানান, পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের পূর্ব আহমেদপুর এলাকায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২-৩ বছর বয়সী একটি শিশু এবং ৭ জন নারী। ওই মুখপাত্র আরো জানান, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। এখানে দুই শিশু আহত হয়েছে। এছাড়া কোটলিতে আরেকটি মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এখানে আহত হয়েছে এক মা ও তার মেয়ে।
পাঞ্জাবের মুরিদকেতে উম্মাল কুড়া মসজিদে হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানান আইএসপিআরের মহাপরিচালক। তবে শিয়ালকোট এবং শকরগড়ে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিবর্ষণে পাঁচ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তিনি আরো জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিবর্ষণে পাঁচ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, দয়া করে ভুলে যাবেন না, ভারত ধর্মীয় উপসানলায়কে লক্ষ্যবস্তু করেছে। এটা সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের দমন ও লক্ষ্যবস্তুতে পরিণত করা মোদীর হিন্দুত্ববাদী সরকারের সংকীর্ণ চিন্তাভাবনাকে প্রতিফলিত করে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...